‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ‘নিউট্রিশন অলিম্পিয়াড’ বিষয়ক বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে ওই বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

ওইসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন, একাডেমিক সুপারভাইজার ফারজানা শিরাজী, সহকারি প্রোগ্রামার সাইমুন শাহনাজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
‘নিউট্রিশন অলিম্পিয়াড’ বিষয়ক বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে স্কুল পর্যায়ে ৬টি এবং কলেজ পর্যায়ে ৩টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।




