ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জানুয়ারি ২১, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ওই মেলা আয়োজন করে।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দ আলী খান, সহকারী শিক্ষক মো. রোস্তম আলী প্রমুখ।

বক্তারা বলেন, এ বিজ্ঞান মেলা বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করার অপূর্ব সুযোগ এ মেলায় রয়েছে। এ সময় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ১০টি স্টলে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। তন্মধ্যে অন্যতম উদ্ভাবন হচ্ছে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্মার্ট কৃষি, সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, পরিবেশ দূষণরোধ, জলবায়ু পরিবর্তন, সবুজ নগরায়ণ, চিকিৎসাব্যবস্থা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!