ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের বটতলা মোড়ে বটতলা সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ.বি.এম শফিকুল ইসলাম শান্ত।

Shamol Bangla Ads

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নেতা মো. হাসানুর রেজা জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান মিন্টু, ফাহিম মোরশেদ বাধন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান লিখন, দপ্তর সম্পাদক আল-আমিন মোল্লা, আবুল হোসেন আবু, সোহাগ তালুকদার, মিলন তালুকদার প্রমুখ।

বক্তারা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। এছাড়াও সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী প্রচারণা চালানোর উপর জোর দেন তারা।

Shamol Bangla Ads

মানববন্ধনে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, যিদনি মডেল স্কুল এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ওইসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মাদকবিরোধী প্রচারণায় তাদের সমর্থন ব্যক্ত করেন। মানববন্ধন শেষে মাদকবিরোধী বার্তাসহ লিফলেট বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!