ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অপু

খবর টি পড়েছেন : ৮২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ১নং প্যানেল চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু। ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে ইউপি ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।

Shamol Bangla Ads

বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, শফিকুল সরকার, সদস্য সচিব হাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম মজনু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফখরুল হাসান। ওইসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য-সদস্যাগণসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আসাদুজ্জামান অপু ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ার পর পরিষদের ৮জন সদস্যের ভোটে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপির নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল পলাতক থাকায় সরকারি বিধি মোতাবেক ১নং প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান অপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে প্রশাসন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads