ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

খবর টি পড়েছেন : ৬৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে শাড়ি লেহেঙ্গা সানগ্লাস সহ প্রায় ২ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ জানুয়ারি শুক্রবার ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই পালিয়ে যায়।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোররাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে।

গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন আটক করে। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এদিকসেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার টাকা।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কাযর্ক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে প্রাণ গেল কিশোর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads