ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে প্রাণ গেল কিশোর চালকের

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ১০, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে শান্ত ইসলাম (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার ভোররাতে উপজেলার ঝিনাইগাতী-ধানশাইল সড়কের জামতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোররাতে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়িটি নিয়ে চালক কিশোর শান্ত ঝিনাইগাতী সদরের দিকে যাচ্ছিল।

ওই সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধানখেতে পড়ে যায়। এতে চালক শান্ত ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads