ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ৪, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজন হলো গোলকীপার রবিন। ৩ জানুয়ারি শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার ঘটনায় দায়ের করা পৃথক মামলা রয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলা নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুরালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া গোলকীপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার রাতে রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!