ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ৪০০
oplus_2
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে সিনিয়র আরসিওয়াই ফোরাম। ৩ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সদস্যরা।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের শেরপুরের উপ-যুব প্রধান মো. আশিক মুন্না সাগর। যুব রেড ক্রিসেন্টের ঝিনাইগাতী উপজেলা ইউনিটের দলনেতা সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র আরসিওয়াই ফোরামের সহসভাপতি মনিরুজ্জামান মনির, সেক্রেটারি মিজানুর রহমান হিরন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুরের সহকারী উপপরিচালক জীবন কুমার বিশ্বাস, ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শুক্রর মাহমুদ প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সর্বদাই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিবছরই শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে, এ বছরও তার ব্যতিক্রম নয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত নারীর মৃত্যু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads