শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত নারী হাওয়া খাতুনের (৬৫) মৃত্যু হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে মারা যান তিনি। হাওয়া খাতুন ওই গ্রামের মরহুম আয়নাল হকের স্ত্রী।

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকলে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেটে কোনাগাঁও চৌরাস্তায় যাওয়ার সময় স্থানীয় সাব্বির, অন্তরসহ ৩ তরুণের দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে হাওয়া খাতুনের মাথা থেতলে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । কর্তব্যরত চিকিৎসক তাকে বিদায় করে দেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই হাওয়া খাতুনের ছেলে কাকন মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেল চালক ও দুই আরোহী ৩ তরুণ প্রতিদিনই আশপাশ এলাকার স্কুলগুলো ছুটি হওয়ার পর রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় ওই ৩ তরুণ এ দুর্ঘটনা ঘটায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




