ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২০০ দরিদ্র পরিবার পেল টেয়ার্স অফ লাভ সংগঠনের চাল

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ২০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে টেয়ার্স অফ লাভ সংগঠনের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ চাল বিতরন অনুষ্ঠানে আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন টেয়ার্স অফ লাভ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কানাডা প্রবাসী সামান্তা সাবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গোলাম মোস্তফা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো, সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, রাজনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো,হানিফ উদ্দিন, সমাজসেবক মো,শফিকুল ইসলাম, এনায়েত আলী, টেয়ার্স অফ লাভ সংগঠনের সদস্য মোহ. আম্মার হোসেন, মো. আব্দুল কাইয়ুম, মো. মুজাহিদ ও ওমর ফারুক প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে এলাকার অসহায় হতদরিদ্র ২০০ পরিবারের মধ্যে প্রতিজনকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। ওইসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেয়ার্স অফ লাভ সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের দুর্যোগকালীন সময়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা, অসহায় হতদরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তাসহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Need Ads
error: কপি হবে না!