ads

বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ১৪৫ মুক্তিযোদ্ধা পেলেন সমাজকল্যাণ সংস্থার কম্বল

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জানুয়ারি ১, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন মুক্তি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

ওইসময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের হাতে হাতে কম্বল পৌঁছে দেন এবং তাদের যাবতীয় বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, সাবেক উপজেলা কমান্ডার মো. সুরুজ্জামান আকন্দ, মুক্তি সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. হুমায়ুন খান, সাংবাদিক মোরাদ হোসেন চাঁদ ও আনিস আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উন্নতমানের একটি করে কম্বল বিতরণ করা হয়। মুক্তি সমাজকল্যাণ সংস্থার ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মুক্তি সমাজকল্যাণ সংস্থাটি ১৯৯৪ সাল থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সময় অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

Need Ads
error: কপি হবে না!