ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

জেলা কালেক্টরেট প্রাঙ্গণে ওয়াকাথনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব মিয়া, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ স্থানীয় সাংবাদিকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সমাজসেবার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!