ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ৭১৩
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ভারত সীমান্তের ওপারে শেরপুরের ওষুধ ব্যবসায়ী রেজাউল করিমের (৩৫) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রভাবশালী আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও নিহতের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার রাতে শেরপুর শহরের খরমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিমের ভগ্নিপতি মুকুল হোসেন। মুকুল শেরপুর শহরের নারায়ণপুর এলাকার ওষুধ ব্যবসায়ী।

Shamol Bangla Ads

নিহত রেজাউল করিম সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্ব আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি শেরপুর শহরের নারায়ণপুর এলাকার রেজাউল মেডিকেল হলের মালিক ছিলেন। গত ২৫ অক্টোবর রেজাউলের লাশ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাসংলগ্ন ভারতীয় সীমান্তের ওপার থেকে উদ্ধার করা হয়।

লিখিত বক্তব্যে মুকুল হোসেন বলেন, তার শ্যালক রেজাউল করিম গত ২৪ অক্টোবর সকাল ৯টায় শেরপুর সদরে উপজেলার পূর্ব আলিনাপাড়া গ্রামের বাড়ি থেকে তারাকান্দি বাজারের ওষুধের দোকানের উদ্দেশ্যে বের হয়ে যান। কিন্তু রেজাউল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনেরা তাকে (রেজাউল) খুঁজতে থাকেন। গত ২৫ অক্টোবর শেরপুর সদর থানার মাধ্যমে রেজাউলের লাশ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাওয়া যাওয়ার বিষয়টি স্বজনেরা জানতে পারেন। পরবর্তীতে ভারত ও বাংলাদেশের পতাকা বৈঠকের মাধ্যমে রেজাউলের লাশ নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। পরে ময়নাতদন্ত শেষে দুর্গাপুর থানা হতে রেজাউলের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এরপর পূর্ব আলিনাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে রেজাউলের লাশ দাফন করা হয়।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্যে মুকুল হোসেন বলেন, ভারত পুলিশও রেজাউলের লাশের সুরতহালসহ ময়নাতদন্তের ব্যবস্থা করে। সুরতহালে তার শরীরে কোন গুলির চিহ্ন পাওয়া যায়নি। রেজাউলের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ হয় যে, তাকে (রেজাউল) কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা রেজাউলের মৃত্যুর বিষয়ে খোঁজ-খবর নিতে থাকি। এক পর্যায়ে জানতে পারি, শেরপুর সদর উপজেলার তারাকান্দিসহ বিভিন্ন এলাকার কিছু দুস্কৃতকারী পরিকল্পিতভাবে রেজাউলকে হত্যা করেছে।

পরে গত ১২ ডিসেম্বর মুকুল হোসেন বাদী হয়ে শেরপুরের সি আর আমলী আদালতে রেজাউল করিমকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলার পূর্ব আলিনাপড়া গ্রামের মনিরুজ্জামান ওরফে মনিরকে প্রধান আসামিসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে সদর থানার পুলিশ গত ২৪ ডিসেম্বর মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে।

সংবাদ সম্মেলনে মুকুল হোসেন অভিযোগ করে বলেন, মামলাটি থানায় এফআইআর হওয়ার পর থেকে এজাহারনামীয় কয়েকজন আসামি বিভিন্ন সময় মুঠোফোন থেকে তাকে (মুকুল হোসেন) এবং রেজাউলের মা-বাবা ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আসামিরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমতাবস্থায় মৃত রেজাউলের দুই শিশু সন্তানসহ তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারসহ তাদের নিরাপত্তা প্রদানের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জোর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে নিহত রেজাউল করিমের বাবা আব্দুস সাত্তার, রেজাউলের স্ত্রী কলি বেগম, রেজাউলের বড় বোন রূপালী বেগম ও রেজাউলের জেঠাত ভাই আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads