ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

শেরপুরে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ জন আরোহী নিহতের ঘটনায় বাসচালক মো. সুমন মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব। ৩০ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ও র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা। গ্রেফতার বাসচালক সুমন জামালপুরের ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।

Shamol Bangla Ads

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মো. সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রবিবার শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি রিফাত পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৬ আরোহীই নিহত হন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। ওই ঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

Need Ads
error: কপি হবে না!