ads

বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ১, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

১ জানুয়ারি বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে পৌরশহরের মশক নিধন, জলাবদ্ধতা নিরসন ও খেলার মাঠ পরিস্কার পরিচ্ছন্নতাকরণ কার্যক্রম পরিচালনা হয়।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ নুরুজ্জামান বাদল, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!