ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন : মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সম্পাদক

মো. শাহ জামাল, জামালপুর
ডিসেম্বর ৩১, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সভা, নির্বাচন ও নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে বাংলাদেশ বেতার ও এসএ টিভি ও দৈনিক আজকালের খবরের সাংবাদিক মো. ফজলে এলাহী মাকাম সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের সাংবাদিক শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল পার্শ্ববর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক রিসোর্টে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সভা শেষে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে নিউ নেশনের শাহ্ জামাল, দৈনিক যুগান্তরের মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, যায়যায়দিন ও আরটিভির জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ এখন টিভির জুয়েল রানা, দপ্তর সম্পাদক মোহনা টিভির ওসমান হারুনী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাই টিভির শামীম আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আমার দেশের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, বাংলা টিভির লিয়াকত হোসাইন লায়ন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। শেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান প্রধান নির্বাচন কমিশনার ও একই কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের এক বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এদিকে জামালপুর জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের সভাপতি পদে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল ও সাধারণ সম্পাদক পদে দিনকালের সাংবাদিক মুকুল রানা আগাম নির্বাচিত হয়েছেন। জামালপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন জামালপুর জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Need Ads