ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করলা কেন তিতা হয়

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

অনেকেই করলা পছন্দ করেন না। নাম শুনলেই মুখ বেঁকিয়ে ফেলেন। তেতো স্বাদের এই সবজি খুব কম লোকজন পছন্দ করেন। কিন্তু আমরা অনেকেই জানি না, করলা কেন তিতা হয়। চলুন, জেনে নিই। লতাপাতাযুক্ত উদ্ভিদ করলা তরতরিয়ে বেড়ে ওঠে। সবজিটি স্বাদে তেতো হলেও জনপ্রিয়তা কিন্তু খুব একটা কম নয়। গরম ভাতে একটু করলার চচ্চড়ি বা করলা ভাজা খেতে অনেকেরই ভালো লাগে। এই সবজির খাদ্যগুণও অনেক।

Shamol Bangla Ads

করলার পুষ্টিগুণ
করলা ডায়াবেটিক রোগীদের জন্যে তো বটেই, পেটের অসুখে ঘন ঘন ভোগা রোগীদের জন্যও বেশ উপকারী। এটি পাকস্থলীতে পাচক রসের নিঃসরণ সক্রিয় করে এবং হজমশক্তি উন্নত করে। গ্যাসসহ পেটের বিভিন্ন সাময়িক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। করলা পুষ্টিগুণে সমৃদ্ধ বলে বিবেচিত। এটি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ভিটামিন এ, বি১, বি২, সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংক ও পটাশিয়ামের মতো পুষ্টিতে সমৃদ্ধ। এটি পেটের কৃমি ও পেটে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান দূর করতে সহায়ক। এটি রক্তকে বিশুদ্ধ করে, ওজন কমাতে সাহায্য করে, দুর্বলতা দূর করে এবং হাড় মজবুত করে।

করলার উৎপত্তি
এশিয়া মহাদেশে খাদ্য হিসেবে করলা ব্যাপক প্রচলন রয়েছে। শুনলে আশ্চর্য হবেন যে করলা আসলে এই মহাদেশের সবজি নয়। এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল আফ্রিকায়। সেখান থেকেই এই সবজি এশিয়ায় আসে। আফ্রিকায় গ্রীষ্মের মৌসুমে কুঙ্গ শিকারিদের প্রধান খাদ্য ছিল এই সবজি।

Shamol Bangla Ads

করলা তিতা হয় কেন
করলায় একটি বিশেষ ধরনের জৈব রাসায়নিক যৌগ থাকে। এই বিশেষ ধরনের গ্লাইকোসাইডের নাম মোমরডিসিন। এই মোমরডিসিন নামক উপাদানের জন্য করলার তিতা হয়। কিন্তু এই তেতো স্বাদের উপাদানটির জন্যই করলার এত স্বাস্থ্যগত উপকারিতা। সূত্র : নিউজ ১৮

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!