ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মো. শাহ জামাল, জামালপুর
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে শহরের দয়াময়ী এলাকায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক হাছিনা বেগমের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফজলুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে শহরের জিলা স্কুল মাঠে বিজয় মেলা, জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধদের সংবর্ধনাসহ নানান কর্মসুচির আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads
error: কপি হবে না!