শেরপুরের নকলায় সিফাত (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সিফাত ওই এলাকার ওয়াসিম মিয়ার পুত্র ও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার টালকী গ্রামের এসএসসি পরীক্ষার্থী সিফাত মিয়া সবার অগোচরে বুধবার সকালে তার শয়ন কক্ষের ধর্নার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে সিফাতের লাশ উদ্ধার করে নকলা থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বুধবার সকালে পশ্চিম টালকী এলাকায় সিফাত নামের এক ছাত্র আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।




