ads

বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শিক্ষা, চিকিৎসা, কন্যা বিবাহ এবং এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. ছাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসন ও সমিতির অন্যান্য কর্মকর্তাগণসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন সমিতির কেন্দ্রীয় বরাদ্দের ৬ লাখ ৬১ হাজার টাকার বিপরীতে শিক্ষা, চিকিৎসা, কন্যাবিবাহ ও সাধারণ খাতে ৬২ জন সুবিধাভোগীর মাঝে ৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!