ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৭

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশায় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আছমত আলীর ছেলে রফিক মিয়া, একই এলাকার আ. মালেকের স্ত্রী লুৎফা বেগম, তৈয়ব আলীর ছেলে সানু মিয়া, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম, মনির মিয়ার ছেলে সাজু মিয়া, বাকশিমুল গ্রামের আলী আহমদ ও পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকার রেলক্রসিংটি অতিক্রম করছিল। এ সময় অবৈধভাবে যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

ওসি এমরান হোসেন বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেললাইনে উঠে পড়ায় দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছি। বাকিদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!