ads

সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিরসনে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৮, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিরসন ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইট মোড়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে ন্যায্যমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের স্টল উদ্বোধন করা হয়। এ স্টলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ন্যায্যমূল্যে কাঁচাবাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা হচ্ছে।

ওইসময় মোরশেদ জিতু, তৌহিদুর রহমান, এ্যাডভোকেট সাব্বির আহমেদ, রবিউল ইসলাম, আয়ন খান, রুহান শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা প্রতিনিধি মাসুম আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান, শ্রীবর্দি প্রতিনিধি সিয়ামসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!