ads

সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বন্যা পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৮, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

শেরপুরে জেলা বন্যা পুনর্বাসন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি সাম্প্রতিক বন্যায় সীমান্তবর্তী নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ জেলায় সরকারি ত্রাণ বিতরণে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে বন্যায় ক্ষয়ক্ষতির আলোকে সরকারের নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্তদের পুনবার্সনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দায়িত্বশীলতার সাথে প্রতিপালনের উপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. তাওসিফ বিন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা খামারবাড়ির উপপরিচালক ড. সুকল্প দাস প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!