ads

সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তের গারো পাহাড়ে মিলল যুবকের লাশ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
অক্টোবর ২১, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে সোহেল রানা (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী ঢালুকোনা এলাকার কান্ধাটিলা পাহাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা গ্রামের নূরুল ইসলামের ছেলে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া লাশের পাশে ভারতীয় আধার কার্ডের মতো একটি কাগজ পাওয়া গেছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের ঢালুকোনা এলাকার লোকজন কান্ধাটিলা পাহাড়ে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে একটি সাধারণ ডায়েরী (জিডি) ও পুলিশের মেসেজ থেকে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

নিহত সোহেল রানার মামাতো ভাই শরিফ বলেন, প্রায় ৪ বছর আগে বাড়ি থেকে রাগ করে বের হয়ে ভারত চলে যায় সোহেল। গত কিছু দিন আগে তার মায়ের সঙ্গে যোগাযোগ হয় তার। সোহেলের মা এবং পরিবার তাকে বারবার বাড়ি ফেরার জন্য বললে সোহেলও বাড়ি আসার জন্য রাজি হয়। সোমবার সকালে একটি গ্রামীণ নম্বর থেকে পরিবারকে ফোনে জানানো হয় সোহেল রানা মারা গেছে। এরপর আমরা পুলিশ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করি। বিকেলে নালিতাবাড়ী থানা থেকে আমাদেরকে একটি লাশ উদ্ধারের বিষয়ে জানানো হয়, সঙ্গে ছবি দেওয়া হয়। ছবি দেখে লাশটি সোহেল রানার বলে আমরা নিশ্চিত করি। যে ফোন নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে ওই ফোন নম্বরটি এখন বন্ধ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!