ads

মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল রিমান্ডে

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২২, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়ি চাপায় কলেজছাত্র মাহবুব হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসাথে ছাত্র সবুজ হত্যা মামলা ও সোলাইমান হত্যাচেষ্টার অভিযোগের মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

২২ অক্টোবর মঙ্গলবার সকালে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া ওই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

এর আগে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ২টি হত্যা ও হত্যাচেষ্টাসহ ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

Shamol Bangla Ads

এদিকে রিমান্ড শুনানীর ঘন্টাখানেক পর স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা আদালত প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং চন্দন কুমার পালের রিমান্ড বাড়ানোর দাবি জানায়। সূত্র জানায়, পরবর্তীতে পুনঃরিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করা হবে সাপেক্ষে পরিস্থিতি শান্ত হয়।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পালের বিরুদ্ধে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে ৩ ছাত্রকে হত্যার অভিযোগসহ পৃথক কয়েকটি মামলা হয়েছে। গত ১৬ অক্টোবর বুধবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হন চন্দন কুমার পাল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!