শেরপুরের নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফরহাদ হোসেনের আয়োজনে ২০ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজার এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়৷

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নুরুল আমীন, সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর গোলাম কিবরিয়া প্রমুখ।
ওইসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক মানুষের মাঝে ত্রাণ হিসেবে ৮ কেজি করে চাল, দেড় কেজি আলু, আধা কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ১ কেজি পিয়াজ দেওয়া হয়।









