ads

রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে মেম্বারদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২০, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ

শেরপুরে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার দাবিতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২০ অক্টোবর রবিবার দুপুরে শহরের পৌর পার্ক মাঠে জেলা ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Shamol Bangla Ads

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস আই শাহীন সাফওয়ান।

সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি এস এম শামসুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. লাল মিয়া, সহ-সভাপতি হাসনা হেনা, সদর উপজেলা শাখার মোহাম্মদ লাল মিয়া, নকলা উপজেলার সভাপতি বুলবুল আহমেদ, শ্রীবরদী উপজেলা শাখা মোঃ রনি মিয়া, সদর উপজেলার আরজু মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

ওই সময় বক্তারা বলেন, দেশে একমাত্র ইউনিয়ন পরিষদের মেম্বাররাই তৃণমূল জনগণের সার্বিক সেবা প্রদান করে থাকেন। এই জনপ্রতিনিধিদের বাতিল করা হলে তৃণমূল পর্যায়ের জনগণ সেবা থেকে বঞ্চিত হবে। তাই বর্তমান নিরপেক্ষ সরকারের কাছে দাবি ইউনিয়ন পরিষদ যেন বাতিল না করা হয়। অন্যথায় তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!