ads

শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা জামায়াতে ইসলামীর দুদিনব্যাপী রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি এলাকায় বাজিতখিলা ইয়াতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে ১৮ অক্টোবর শুক্রবার থেকে শুরু হওয়া ওই রুকন সম্মেলন শেষ হয় ১৯ অক্টোবর শনিবার।

Shamol Bangla Ads

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী,‌ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য‌ মুঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাংগাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টাংগাইল জেলার সাবেক আমির, অধ্যাপক আবদুল হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি, এডভোকেট আব্দুল আওয়াল, আমেরিকা প্রবাসী মুনার কর্ম পরিষদ সদস্য ও সাবেক ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ময়েজ উদ্দিন প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর প্রকাশ্যে সকল রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি, কিন্তু কার্যক্রম থেমে থাকেনি। স্বল্প পরিসরে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে জেলার সব রুকনদের নিয়ে সম্মেলন হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটের মধ্যে নতুন আমির নির্বাচিত হবে।
এসময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভবিষ্যতে বন্যায় মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে ব্যবস্থা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক মানুষের মাঝে ত্রাণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads