ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মিল শ্রমিককে মারপিটের অভিযোগে মানববন্ধন, পাল্টা ভাংচুর-চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ীর

খবর টি পড়েছেন : ৬০৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে পূর্বশত্রুতার জের ধরে মো. বাদশা মিয়া (৩০) নামে এক শ্রমিককে রাইস মিল থেকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার বিচার দাবিতে ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের ঢাকলহাটি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ঢাকলহাটি এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। অন্যদিকে অভিযুক্ত ব্যবসায়ী শুভ রেজার দাবি, তার প্রতিষ্ঠান শ্যামলী পার্কে ভাংচুর, লুটপাট ও চাঁদা দাবির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ওই অভিযোগ তোলা হয়েছে।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী বাদশা মিয়ার বড় ভাই রানা আহমেদ মিস্টার, মা সুফিয়া বেগম, স্থানীয় মো. রুমান মিয়া, মো. চাঁন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে পূর্বশত্রুতার জের ধরে শহরের রাইসমিল মালিক শুভ রেজা ও তার কয়েকজন সহযোগী ঢাকলহাটি এলাকায় রাইসমিল শ্রমিক বাদশা মিয়াকে মিল থেকে তুলে নিয়ে অন্য একটি রাইস মিলের অফিসে নিয়ে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার জন্য দায়ী শুভ রেজা, তার সহযোগী মুরাদ মিয়াসহ অন্যান্যদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী বাদশা মিয়ার উপর হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

Shamol Bangla Ads

অভিযোগ অস্বীকার করে রাইসমিল মালিক শুভ রেজা বলেন, গত ৫ আগস্ট ঢাকলহাটি এলাকার কতিপয় ব্যক্তি তার মালিকানাধীন শ্যামলী শিশু পার্কে ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও মালামাল লুট করে নিয়ে যায়। তারা প্রতিনিয়ত আমার কাছে চাঁদা দাবি করছে। তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করায় আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ এনেছে। আমি ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দিয়েছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি পালন পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads