ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক ওই পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদয়নের এক দফা দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।

Shamol Bangla Ads

১ সেপ্টেম্বর মঙ্গলবার ২৫০ সয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের পক্ষ থেকে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কর্মবিরতি পালন করা হয়।

ওইসময় নার্স ও মিডওয়াইফের সদস্যরা বিশেষ স্কোয়াড গঠনের মাধ্যমে হাসপাতালের কেবল জরুরি সেবা চালু রেখে হাসপাতালে সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেয়। ওইসময় নার্স ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক শিখা রানী সরকার, সদস্য সচিব মো. গোলাম রাব্বানী, হাসপাতালের সুপারভাইজার রাশিদা আক্তার, নার্সিং ইন্সট্রাক্টর শরিফা আক্তার, সিনিয়র স্টাফ নার্স আছরিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

বক্তারা আগামীকালের মধ্যে তাদের দাবি না মানা হলে তাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। শেরপুর জেলার সকল উপজেলায় অনুরোধ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!