ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনে শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী পরিচালক আব্দুল মোতালেব মিয়া, সাবেক অধ্যক্ষ ও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো. ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াহেদসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!