ads

সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ধান ক্ষেত থেকে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৬৭৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে শহিদ মিয়া (১৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা-কুচনিপাড়া সড়কের ব্রিজের পাশে একটি ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত শহিদ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৬ সেপ্টেম্বর শহিদ মিয়া নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়। পরে সে আর বাড়ি ফিরে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

এদিকে সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলার গিলাগাছা থেকে কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশের একটি ধান ক্ষেতে একটি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার লাশটি শহিদ মিয়ার বলে শনাক্ত করা হয়।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিহতের স্বজনরা থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি পালন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads