ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিএসবি নিউজের সম্প্রচারে বাধা নেই : হাইকোর্ট

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ

সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবির সম্প্রচার বাতিল করে দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফাইয়াজ কাদের চৌধুরীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সিএসবি চ্যানেল সম্প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।

Shamol Bangla Ads

এক এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সিএসবির সম্প্রচারে অনাপত্তি বাতিল করে তথ্য মন্ত্রণালয় চিঠি দেয়। পাশাপশি বিটিআরসিও দুটি চিঠি দেয়। ওই তিনটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ)। ২০০৯ সালে হাইকোর্ট রুল জারি করেন।

সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর ওই তিনটি চিঠির কার্যক্রম স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করা হয়। সেই আবেদেনর শুনানি করে আজ সোমবার হাইকোর্ট ওই চিঠিগুলোর কার্যক্রম স্থগিত করেন।

Shamol Bangla Ads

ফাইয়াজ কাদের চৌধুরী প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর) বড় ছেলে।

Need Ads
error: কপি হবে না!