ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে অনুপ্রবেশ চেষ্টা মামলায় জামিন পেলেন বিচারপতি মানিক

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেন।

Shamol Bangla Ads

তবে জামিন পেলেও জেল থেকে সহসাই মুক্তি পাচ্ছেন না সাবেক এ বিচারপতি। অন্য মামলায় তাকে কারাগারেই থাকতে হবে। সিলেট সদর কোর্ট ইন্সপেক্টর মো. জমশেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হয়।

Shamol Bangla Ads

গত ২৩ আগস্ট রাতে সিলেটের দনা সীমান্ত থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিন বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় হামলার শিকার হন তিনি। পরে কারাগার থেকে ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন মানিক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!