ads

শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে পাচারকালে ব্রাহ্মণপাড়া সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

খবর টি পড়েছেন : ৬৭৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রপ্তানি বন্ধ থাকায় অবৈধ পথে ভারতে পাচারকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে বিজিবির ৬০ ব্যাটালিয়ন (শশীদল বিওপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শশীদল এলাকার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়ন বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে চলে যান। পরে সেগুলো জব্দ করে বিজিবি। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দের পর বিজিবির নিয়ম অনুযায়ী ইলিশগুলো নিলামের মাধ্যমে ৯ লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি করে সে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মনোরা নামক স্থানে এসব ইলিশ পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, বিজিবি আসার খবরে এসব ইলিশ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতে পাচারের সময় পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে বিজিবি।০

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধান উপদেষ্টার ভাষণরাষ্ট্র সংস্কারের রূপরেখাসহ সরকারের যত পদক্ষেপ পরবর্তী সংবাদ কক্সবাজারে পাহাড়ধসে দুই পরিবারের ৬ জনের মৃত্যু

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads