ads

মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন আপিল বিভাগের ৪ বিচারপতি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৩, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথ পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।

গতকাল সোমবার রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। তারা হলেন—বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জনাব এস, এম, এমদাদুল হক।

Shamol Bangla Ads

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত শনিবার (১০ আগস্ট) ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর একে একে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি।

পরে ওই দিন রাতেই তাদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!