ads

সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হলেন হাবিবুর রহমান

খবর টি পড়েছেন : ১,১০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হয়েছেন পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুর রহমান। ১২ আগস্ট সোমবার পৌর ভবনের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলরদের এক জরুরি সভায় হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেন কাউন্সিলররা। পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশে নতুন অর্ন্তবর্তিকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র আন্দোলনের পর উদ্ভুত পরিস্থিতির পর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ১নং প্যানেল মেয়র নজরুল ইসলাম, ২নং প্যানেল মেয়র কামাল হোসেন অনুপস্থিত থাকার কারণে পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এমতাবস্থায় পৌরবাসীর সেবা ও অফিসিয়ার কাজকর্মের গতি আনয়নের জন্য উপস্থিত কাউন্সিলদের নিয়ে এক জরুরি আলোচনা সভার আহ্বান করা হয়। আলোচনা সভায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমানকে ১নং প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিনকে ২নং প্যানেল মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

Shamol Bangla Ads

সভায় উদ্ভুত পরিস্থিতিতে পৌরসভার কার্যক্রমকে সচল রাখার জন্য ১নং প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর কারাগার থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল… পরবর্তী সংবাদ নকলায় সেনাবাহিনীর প্রতিনিধির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads