ads

সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সেনাবাহিনীর প্রতিনিধির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ৪৭৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর প্রতিনিধিগণ। ১২ আগস্ট সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর করণীয় সম্পর্কে অবহিত করা হয়। ওইসময় যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।

ওইসময় ৩ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, কোম্পানি অধিনায়ক মেজর ইসমত শাহরিয়ার রাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদের খান, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, ক্যাপ্টেন মো. আহসানসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

লেঃ কর্নেল মো. শহিদুল ইসলাম জানান, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নকলায় বিভিন্ন এলাকার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। এ জন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হলেন হাবিবুর রহমান পরবর্তী সংবাদ শেরপুরে এক সপ্তাহ পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads