ads

শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোটা আন্দোলন: ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

খবর টি পড়েছেন : ৩৬৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলায় গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। ২ আগস্ট শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে এই পরীক্ষার্থীরা জামিন পেয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।

Shamol Bangla Ads

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম পৃথক আদেশে ৩৭ জনের জামিন দেন। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশন শাখার উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে জামিন শুনানির কথা জানানো হয়।

Shamol Bangla Ads

সাম্প্রতিক সহিংসতার ঘটনার মামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়। কিছু কিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না। অবশ্য সরকারও নিরপরাধ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্যাপ্রবণ নদ-নদীর পানি দ্রুত বাড়ার শঙ্কা পরবর্তী সংবাদ প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম প্রত্যাহার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads