ads

বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে গাড়িচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

জামালপুরে গাড়িচালক হত্যায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুলতান মাহমুদ এ আদেশ দেন।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী, জামালপুর মুসলিমাবাদ এলাকার মৃত ফারুকের ছেলে মো. সাব্বির হোসেন, নূর হোসেনের ছেলে সবুজ হোসেন ও বাদশা মিয়ার ছেলে মো. রবিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, ২০২১ সালের ২৮ আগস্ট বিকেলে গাড়িচালক আরিফ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়। এরপর এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেফতার করে। এদের মধ্যে মোহাম্মদ আলী ও মো. সাব্বির হোসেন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

Shamol Bangla Ads

গ্রেফতারের পর থেকে আসামিগণ হাজতে থাকায় গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের জামিন না দিয়ে ৬ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুলতান মাহমুদ অভিযোগ গঠন করে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

Need Ads
error: কপি হবে না!