ads

রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

খবর টি পড়েছেন : ১,০২২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি বিভাগ। ৩০ জুন রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে ওই সার ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোসলিমা খানম নীলু। ওইসময় সদর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্ধবছরে খরিপ মৌসুমে আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হবে।

Shamol Bangla Ads

রবিবার প্রাথমিক পর্যায়ে শেরপুর পৌরসভা ও সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়। এদিন ২ শতাধিক কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রি-৭৫ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ষড়যন্ত্র ॥… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads