ads

রবিবার , ২৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএফআরআই এর প্রথম নারী মহাপরিচালক হলেন ড. মোহসেনা বেগম তনু

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর মহাপরিচালক হিসেবে ইনস্টিটিউট এর পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মোহসেনা বেগম তনুকে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার (২৩ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দেয়া হয়।
তিনি ইনস্টিটিউট এর প্রথম নারী মহাপরিচালক।

Shamol Bangla Ads

ড. তনু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে মাৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি তিনি জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মাৎস্য বিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন।

মেধাবী এই বিজ্ঞানী ১৯৯১ সালে বাংলাদেশ মাৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। একজন মেধাবী সফল বিঞ্জানী হিসেবে
তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ হয়ে গেছেন। তার উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তিই দেশে এখন ব্যবহৃত হচ্ছে।

Shamol Bangla Ads

তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করবেন বলে তার শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!