ads

মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারা দেশে কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন, জানতে চান হাইকোর্ট

খবর টি পড়েছেন : ৪১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সারা দেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, এবার সে তালিকা চেয়েছেন হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নিবন্ধন অধিদপ্তরের রেজিস্ট্রার জেনারেল ও কক্সবাজারের জেলা প্রশাসককে আগামী ৮ আগস্টের মধ্যে হাইকোর্টে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে। ১১ জুন মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Shamol Bangla Ads

২০১৬ সাল থেকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এবং আরো কিছু জনপ্রতিনিধির যোগসাজশে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনও হয়। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঈদগাঁও ইউনিয়নে অন্তত ৩৭০ জন রোহিঙ্গাকে জন্ম নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়া হয়েছে। এরপরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মোহাম্মদ হামিদ নামের এক স্থানীয় বাসিন্দা ৩৮ জন ভোটারের নাম উল্লেখ করে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ এই ৩৮ জনের সবাই রোহিঙ্গা।

পরে জেলা প্রশাসনের নির্দেশে তদন্তে নেমে ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিযোগের সত্যতা পান। গত বছর ২৯ অক্টোবর জেলা প্রশাসনের কাছে দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, অভিযোগ ওঠা ৩৮ জনের মধ্যে ৩৫ জনই রোহিঙ্গা। তাদের জাতীয় পরিচয়পত্র আছে। ভোটার তালিকায়ও তাদের নাম আছে।

Shamol Bangla Ads

কিন্তু এই ৩৫ জন রোহিঙ্গাকে ভোটার তালিকায় রেখেই ঈদগাঁও ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করলে তিনি মোহাম্মদ হামিদ হাইকোর্টে রিট করেন। গত ২৪ এপ্রিল এ রিটে প্রাথমিক শুনানির পর রুলসহ আদেশ দেন। ঈদগাঁও ইউনিয়নের ৩৫ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কক্সবাজারের কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তার তালিকা দাখিলের নির্দেশ দেন। ৬ জুনের মধ্যে তালিকা দাখিল করতে বলা হয়। এ তালিকা না আসায় হাইকোর্টে সম্পূরক আবেদন করেন রিটকারী। সারা দেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, সে তথ্য দিতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয় এ আবেদনে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর মহানুভবতায় রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু আশ্রিত রোহিঙ্গারা বিভিন্ন কারণে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। কেবল কক্সবাজার নয়, নোয়াখালী, ভোলাসহ বিভিন্ন জেলায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’

রোহিঙ্গাদের ভোটার করা নিয়ে চট্টগ্রামে ১৮টি মামলা হয়েছে। তা ছাড়া কক্সবাজারের একটি উপজেলায় ৩৪০ জন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে বলে তথ্য দেন এ আইনজীবী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তৈরি করে দেব :… পরবর্তী সংবাদ কখনোই বলিনি এমপি আনার চোরাচালানে যুক্ত ছিলেন :…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads