ads

রবিবার , ২৬ মে ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুয়েলকে সংবর্ধনা প্রদান

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ২৬, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম জুয়েলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ মে শুক্রবার রাতে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েলকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম জুয়েল।

গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, শ্রীবরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রুপন, গড়জরিপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শহিদুর রহমান বাদশা প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।

Need Ads