ads

রবিবার , ২৬ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এমএএফ এর কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ২৬, ২০২৪ ১:৪৪ পূর্বাহ্ণ

শেরপুরে মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর উদ্যোগে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ও ইউএস এইড এর সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রাথমিক ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শনিবার সকালে শহরের নিউমার্কেটস্থ আলিশান সেমিনার হলে আয়োজিত ওই মিটিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।

Shamol Bangla Ads

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম. এ. বারেক তোতা ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া। মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), শেরপুরের সভাপতি বিনয় কুমার সাহা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু রায়হান রুপনের সঞ্চালনায় ওই মিটিং এ সদর উপজেলার ৩০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবকর্মী সহ প্রায় ৫০জন পার্টিসিপেন্ট উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা ও মেয়েদের জন্য প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স স্থাপনের জন্য প্রস্তাব করেন। প্রধান অতিথি মো. রেজুয়ান বলেন, যে সকল বিদ্যালয়ের সামর্থ্য আছে, তারা নিজেরাই প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স স্থাপন করবে। তুলনামূলক যাদের সামর্থ্য কম, তাদের জন্য প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বক্স বিনামূল্যে দেয়া যেতে পারে। এক্ষেত্রে গ্রামগঞ্জের বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। এবিষয়ে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে মিটিং এ অঙ্গীকার করেন।

Shamol Bangla Ads

বিএমএ সভাপতি ডা. এম.এ. বারেক তোতা আগামী মাসে সুবিধাজনক সময়ে ডাক্তার দিয়ে প্রতিটি স্কুলের একজন পুরুষ ও একজন নারী শিক্ষককে প্রাথমিক চিকিৎসা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ এবং কিছু সংখ্যক ফাস্ট এইড বক্স প্রদানের ঘোষণা দেন। এক্ষেত্রে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেবার জন্য তিনি জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল, ময়মনসিংহ রিজিয়নাল ম্যানেজার নার্গিস আক্তার, উত্তরা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসীন আলী আকন্দ, জি.কে, পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, আফছর আলী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, আইডিয়াল ইসকুলের সহঃ প্রধান শিক্ষক আরিফুর রহমান, সুরেন্দ্র মোহন মডেল স্কুলের প্রধান শিক্ষক মলয় মোহন বল, রেডক্রিসেন্ট যুব প্রধান হাসানুতুল বান্না সিফাত প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!