ads

রবিবার , ২৬ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ভাইরালের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ২৬, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ১৯ মে উপজেলার গৌরীপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিবার।

Shamol Bangla Ads

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের দিনমজুর পরিবারের কন্যা ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীর একটি আপত্তিকর ছবি বানিয়ে একই গ্রামের ৫ যুবক কলেজছাত্রীর পরিবারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই যুবকরা হলো একই গ্রামের কাশেম আলীর ছেলে ইসরাফিল, খোকা মিয়ার ছেলে উসমান, শহিদুল্লাহর ছেলে আলমগীর, ফারুক মিয়ার ছেলে নাইম ও বৈরাগীপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মোশারফ।

কলেজছাত্রীর পরিবার জানায়, ওই যুবকরা বেশ কিছুদিন থেকে ওই কলেজছাত্রীর পিছু নেয়। পরে তারা কলেজছাত্রীর আপত্তিকর ছবি বানিয়ে পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে বলে কলেজছাত্রীর পিতাকে হুমকি দেয়া হয়। গত ২০ মে ওই ঘটনায় কলেজছাত্রীর পিতা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় ৫ যুবকদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। ২৬ মে রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে জানান কলেজছাত্রীর পরিবার।

Shamol Bangla Ads

কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্তরা অভিযোগ তুলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। ফলে কলেজছাত্রীর পরিবার নিরাপত্যাহিনতায় ভূগছেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল আলম জানান, তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!