ads

সোমবার , ৬ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ৬, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ৬ মে সোমবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ও জনউদ্যোগের সহযোগিতায় শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ওই কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি বলেন, কিশোরীদের জীবন রক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে কারাতে প্রশিক্ষণ করে আত্মরক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারওয়ার, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল, গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক মজিদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষিকা আইরিন পারভীন।

Shamol Bangla Ads

প্রশিক্ষণ উদ্বোধনের আগে জেলা প্রশাসকের সহযোগিতায় প্রশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কারাতের পোশাক বিতরণ করা হয়।

জানা গেছে, আগামী ৪ মাস সপ্তাহে ৪ দিন ২ বেলা করে কালেক্টরেট স্কুল ও কলেজের ২৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন মাস্টার ছানোয়ার হোসেন।

Need Ads
error: কপি হবে না!