শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৫ মে রবিবার দিবাগত রাতে সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজার এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার বাদা তেঘরিয়া এলাকার গোপাল মিয়ার ছেলে জিহান (২০), একই গ্রামের নূর ইসলামের ছেলে মোস্তফা কামাল (১৯) ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা রফিজুলের ছেলে ফেরদৌস (১৯)।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. সাইফুল মালেকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে শেরপুর সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজার এলাকায় বাজারে জনৈক আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায়। ওইসময় ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদসহ জিহান, ফেরদৌস ও মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।।




