ads

রবিবার , ৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
মে ৫, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

শেরপুরে ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরের ৩য় সেশনে জানুয়ারি-মার্চ পর্যন্ত মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ’ কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৫ মে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!