ads

রবিবার , ৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের জেলা জজ ও জেলা প্রশাসকের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
মে ৫, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ এবং জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএম।

Shamol Bangla Ads

৫ মে রবিবার জেলা ও দায়রা জজের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার এবং জেলা ও দায়রা জজ পরস্পরের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আন্তরিক অভিনন্দন জানান। ওইসময় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সাথে বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

একই দিন জেলা প্রশাসকের অফিসকক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার। ওইসময় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, জেলা জজশীপের বিচারকবৃন্দ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!